Channel 9 Bangla

গঙ্গার জলোচ্ছ্বাসে ভাঙল কেশরপুর কালোটোন টোলার বাঁধ, ভূতনিতে বন্যার আশঙ্কা তীব্র

নিজস্ব সংবাদদাতা, মালদা : অবশেষে গঙ্গার ক্রমবর্ধমান জলোচ্ছ্বাসের চাপে ভেঙে গেল কেশরপুর কালোটোন টোলার বাঁধের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাঁধ ভেঙে যাওয়ার পর প্রবল বেগে গঙ্গার জল ভূতনি এলাকায় ঢুকতে শুরু করেছে, ফলে বিস্তীর্ণ অঞ্চলে বন্যার আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে সেচ দপ্তরের পক্ষ থেকে স্থানীয় বিধায়কের নির্দেশে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করা হলেও, স্থানীয় বাসিন্দা ও বাম নেতৃত্বের অভিযোগ, গঙ্গার প্রবল স্রোতের সামনে সেই বাঁধ বেশিক্ষণ টিকবে না। তাঁদের আশঙ্কা, যে কোনও মুহূর্তে অস্থায়ী বাঁধ ভেঙে গেলে সংরক্ষিত এলাকায় ব্যাপক হারে গঙ্গার জল ঢুকে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের দাবি, স্থায়ী বাঁধ মেরামত ও দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Exit mobile version